Make yourself Pro We work for you

ইনকাম ট্যাক্স রেট নিয়ে একটা কনফিউশন দুর করতে চাই।

 

আমরা যারা ২০২৪-২৫ এর রিটার্ন জমা দিবো হোক সেটা ব্যক্তি পর্যায়ে কিংবা ফার্ম অথবা কোম্পানি তাদের ক্ষেত্রে যেই রেট এপ্লাই করতে হবে তা হলো গতো ফাইন্যান্স এক্ট যেই রেট আমাদের জন্য ধার্য করা হয়েছিলো যেটার রেট ২০২৫ এর ১লা জুলাই থেকে কার্যকর হবে বলে গতো ফাইন্যান্স এক্টে উল্লেখ ছিলো। তার মানে আমরা যারা ২০২৪-২৫ ইনকাম ইয়ারের ট্যাক্স জমা দিবো সামনের ট্যাক্স ডে তে আমাদের করমুক্ত আয়সীমা ৩৫০,০০০ এর যে স্লাব ছিলো এটা অনুযায়ী ট্যাক্স জমা দিতে হবে সেটা বিশেষ করে ব্যাক্তি ও ফার্মের ক্ষেত্রে। কোম্পানির ক্ষেত্রে যেই রেট প্রযোজ্য সেটা যা গতো ফাইন্যান্স এক্টে বলা ছিলো।

এখন কথা হচ্ছে, এবারের ফাইন্যান্স অর্ডিন্যান্সে যে রেট আসছে সেটা কি? উত্তর হচ্ছে যে রেট বলা হচ্ছে সেটা কার্যকর হবে ২০২৬ এর ১লা জুলাই থেকে। তার মানে আমাদের পরবর্তী ইনকাম ইয়ার ২০২৫-২৬ এর ইনকামের উপর কার্যকর হবে যেটা ৩৭৫,০০০ টাকা থেকে শুরু যেই স্লাব। ফার্মের ইনকাম (২০২৫-২৬)  এর জন্য আর স্লাব রেট থাকতেছে না তাদের ক্ষেত্রে রেট হবে ফার্মের ইনকামের উপর ২৭.৫%।

Positive emotions